ধর্ম যার, যার; উৎসব সবার – দৌলতপুরে বিএনপি নেতা

কুষ্টিয়া দৌলতপুর রাজনীতি স্থানীয় খবর
শেয়ার করুন

দৌলতপুর (কুষ্টিয়া): “ধর্ম যার যার, উৎসব সবার”—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডির দাসপাড়া, মিস্ত্রিপাড়া ও পিপুলবাড়িয়া এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তাঁরা মণ্ডপে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন।

দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা অসুস্থ থাকায় তাঁর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি চাল এবং ১৯টি করে শাড়ি বিতরণ করা হয়।

মণ্ডপ পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি এবং প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক বেনজীর আহমেদ বাচ্চু, এমপির পিএস মাহবুব রহমান, ছাত্রদল নেতা হাসান, যুবদল নেতা ঝটু, টুটুলসহ দলের স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে যুবদলের আহ্বায়ক বেনজীর আহমেদ বাচ্চু উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনারা আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন, আর আমরা আপনাদের পূজামণ্ডপ পাহারা দিচ্ছি। আওয়ামী লীগ সব সময় ভুল বোঝাতো যে, বিএনপি ক্ষমতায় এলে হিন্দুরা নিপীড়িত হবে। কিন্তু আজ প্রমাণ হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির সময়েই সবচেয়ে ভালো ও নিরাপদে আছে।”

প্রধান অতিথি,
উপজেলা বিএনপি এর সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বলেন, “এবার অন্য ধর্মাবলম্বী মানুষ বিএনপিকে বেশি ভোট দিয়েছে। বরাদ্দ এলেও আমরা এবার মসজিদে কম দিয়ে মন্দিরে বেশি দিয়েছি যাতে পূজা সুন্দরভাবে উদযাপিত হয়। উৎসব নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও বিএনপির মূল দলের নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপ পাহারায় নিয়োজিত রয়েছে।”

নেতাকর্মীদের এমন উপস্থিতিতে এবং আর্থিক সহায়তায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *