মিরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা স্থগিত

কুষ্টিয়া নিয়োগ ও প্রশাসন মিরপুর স্থানীয় খবর
শেয়ার করুন

মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী (গণনাকারী) ও সুপারভাইজার নিয়োগের রবিবারের (২৬ জুলাই) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদ ও শুমারি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য ২৬ জুলাই পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু আকস্মিক এক নির্দেশনায় অনিবার্য কারণে পরীক্ষাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় চাকরিপ্রত্যাশী ও আবেদনকারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরবর্তীতে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনকারী সকল প্রার্থীকে পরবর্তী নির্দেশনার জন্য উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *