দল থেকে বহিষ্কার জামায়াত নেতা গাজী নজরুল, প্রকাশ্যে চুমুর ভিডিও ভাইরালের পর… (ভিডিও সহ)

ভাইরাল ইস্যু ও বিতর্ক রাজনীতি সাতক্ষীরা সারাদেশ
শেয়ার করুন

সাতক্ষীরা: বয়সের বিরাট ব্যবধানে কম বয়সী এক নারীকে বিয়ের খবরে দেশজুড়ে সমালোচিত সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবশেষে তাঁর নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের পরও থামছে না বিতর্ক। এবার এক নারীর সঙ্গে পাবলিক প্লেসে (প্রকাশ্যে) তাঁর চুমু খাওয়ার একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে কনে ও তাঁর বাবার বয়ান এবং ‘ফ্যাক্টাম ভ্যালিড’ (Factum Valet) নীতির কথা বলে বিষয়টিকে বৈধ বিয়ের রূপ দেওয়ার চেষ্টা করা হলেও, বর্তমান ভিডিওটি ভাইরালের পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মোড় নিয়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিওর নিচে সাধারণ মানুষ একের পর এক অভিযোগ ও তীর্যক মন্তব্য করছেন। অনেকেই সরাসরি প্রশ্ন তুলেছেন—ভিডিওর ওই নারী আসলেই তাঁর স্ত্রী কি না? যদি স্ত্রী হয়েও থাকেন, তবে এটি তাঁর কততম স্ত্রী? নাকি হোটেলে অনৈতিক অবস্থায় ধরা পড়ার পর সামাজিক ও আইনি পরিস্থিতি সামাল দিতেই তড়িঘড়ি করে এই ‘বিয়ের নাটক’ সাজানো হয়েছে?

স্থানীয় সচেতন মহলের মতে, একজন বয়োজ্যেষ্ঠ ও দায়িত্বশীল সাবেক জনপ্রতিনিধি এবং ধর্মীয় রাজনীতি করা নেতার এমন কাণ্ড চরম নৈতিক স্খলনের শামিল। দল থেকে তাঁকে বহিষ্কার করে দায় এড়ানোর চেষ্টা করা হলেও, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং বিয়ের নামে সম্ভাব্য নাটকের এই অভিযোগ সাতক্ষীরার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *