কুষ্টিয়ার দৌলতপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

কুষ্টিয়া কুষ্টিয়া জুড়ে খুলনা গণমাধ্যম জাতীয় ফিচার বিশেষ প্রতিবেদন সংবাদ
শেয়ার করুন

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় বাংলাদেশে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মোটর সাইকেলে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ দুপুর ২ টা ৩০ মিনিটে  উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে উপজেলা জামায়াতের আমির ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বেলাল উদ্দীনের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার রিফায়েতপুর বাজার, আল্লাহর দর্গা বাজার, তারাগুনিয়া বাজার, হোসেনাবাদ, মথুরাপুর, ডাং বাজার, প্রাগপুর, মশাউড়া, দৌলতখালি, দৌলতপুর সেন্ট্রার মোড়, উপজেলার সামনে দিয়ে তারাগুনিয়া ফুটবল মাঠে আছরের নামাজ পড়ে নেতৃ বৃন্দের বক্তব্যের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব আরোজ উল্লাহ কেএসটি নিউজ ২৪.কম কে জানান যে,  শোভাযাত্রায় ৪০০০ বেশি মোটর সাইকেলে প্রায় ১০-১২ হাজারের বেশি জনশক্তি অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি জনাব অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার আরো উপস্থিত ছিলেন  জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক ও খলিসাকুন্ডি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জনাব মাহবুব মাজহার ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *