দৌলতপুর উপজেলাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী খলিসাকুন্ডি ইউনিয়ন শাখার উদ্যোগে ৩ নং ওয়ার্ডের শ্যামপুর বাজারে নির্বাচনী সাধারণ সভার আয়োজন করে । আজ বিকাল ৩.০০ঘটিকার অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য তিনি বলেন, যদি আগামী নির্বাচনে দৌলতপুর বাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি কোন প্রকার ট্যাক্সবিহীন গাড়ী ব্যবহার করবো না। আগামীতে দৌলতপুরকে সন্ত্রাসীমুক্ত মাদকমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করবো। তিনি আরো বলেন, দৌলতপুরের শিক্ষাখাত, চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি সকল সকল প্রকার দখলবাজী বন্ধ করবো। পাশাপাশি তিনি বলেন যে দল তাদের নিজেদের কর্মীদের নিয়ন্ত্রন করতে পারে না তারা কিভাবে দেশের সকল মানুষকে নিরাপত্তা দিবে। তাই জনগণের কাছে এখন একমাত্র ভরসা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে খলিসাকুন্ডি জামায়াতের ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফকির মহাম্মদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আরজ উল্লাহ, সহকারী সেক্রটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান বুলবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃৃৃবৃন্দ ।

