খলিসাকুন্ডির প্রাণকেন্দ্রে অবস্থিত খলিসাকুন্ডি মডেল মাদ্রাসায় বিভিন্ন পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা কুরআন বা হাদীস অথবা ফিকহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর অথবা ফাজিল, কামিল পাশ হতে হবে। সহকারি শিক্ষক (হাফেজ) পদে দাখিল পাশ ও সহকারি শিক্ষক (ইংরেজি ও গণিত) পদে শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এইচ.এসসি পাশ হতে হবে এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
আগ্রহী প্রার্থীগন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে লিখিত দরখাস্ত সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সরাসরি ও ডাকযোগে পরিচালক, খলিসাকুন্ডি মডেল মাদ্রাসা, দৌলতপুর কুষ্টিয়া ঠিকানায় পাঠাতে হবে। অথবা modelmadrasah25@gmail.com ইমেইলে পাঠাতে হবে।
পরবর্তীতে প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

