বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে রুকুন ও দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলাধীন তারাগুনিয়া বাজার সংলগ্ন এলাকায় আজ বিকাল ৫ ঘটিকায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শূরা সদস্য ও দৌলতপুর উপজেলা আমীর মাওলানা বেলাল উদ্দীন (সাবেক এমপি প্রার্থী) । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আরোজ উল্লাহ, উপজেলা সহকারি সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুলসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা নেতৃবৃন্দ। উপজেলা সেক্রেটারি ডাঃ আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় উক্ত ইফাতার ও দোয়া মাহফিল জাকজমকভাবে সম্পন্ন হয়েছে। উক্ত ইফতার মাহফিলে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে রুকন ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

