মিরপুরের কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সংসদ সদস্য আব্দুল গফুরের পক্ষ থেকে ফুটবল বিতরণ

কুষ্টিয়া খেলাধুলা মিরপুর শিক্ষা
শেয়ার করুন

মিরপুর (কুষ্টিয়া): ৭৬ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আব্দুল গফুরের পক্ষ থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম—এই লক্ষ্যকে সামনে রেখে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

ফুটবল বিতরণকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উৎসুক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলাধুলার সামগ্রী পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় সুশীল সমাজ এ ধরনের উদ্যোগের জন্য সংসদ সদস্য জনাব আব্দুল গফুরের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে তরুণ সমাজ ও শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *