মিরপুরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন মোঃ আফরোজ শাহিন খসরু

কুমিল্লা প্রশাসন মিরপুর স্থানীয় খবর
শেয়ার করুন

মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে মোঃ আফরোজ শাহিন খসরুকে। শীঘ্রই তিনি আনুষ্ঠানিকভাবে মিরপুর উপজেলা প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিয়মিত রুটিন বদলি ও পদায়নের অংশ হিসেবে তাঁকে মিরপুরের ইউএনও পদে পদায়ন করা হয়েছে। নবনিযুক্ত এই কর্মকর্তা এর আগেও প্রশাসনের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

মিরপুর উপজেলায় নতুন ইউএনও পদায়নের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁকে স্বাগত জানিয়েছে।

নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে এবং উপজেলার সর্বাঙ্গীন উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এক প্রতিক্রিয়ায় এলাকার সাধারণ মানুষ আশা প্রকাশ করেন যে, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার দক্ষ নেতৃত্বে মিরপুর উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডে অধিকতর স্বচ্ছতা, গতিশীলতা ও জনবান্ধব সেবা নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *