নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুর আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি নেতা ওবায়দুল বহিষ্কার

আইন ও অপরাধ জাতীয় ফরিদপুর বিএনপি রাজনীতি
শেয়ার করুন

ফরিদপুর: নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চরম নৈতিক স্খলনের অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ বাতিল করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক ও নৈতিক স্খলনজনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে যেকোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে বিএনপি নেতা ওবায়দুর রহমানের প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ও তীব্র সমালোচনা-বিতর্কের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত ও পর্যালোচনা করা হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পরই বৃহস্পতিবার রাতের জরুরি সভায় তাঁকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ কে এম কিবরিয়া স্বপন স্পষ্টভাবে লেখেন, “কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *