কুষ্টিয়া-১ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

কুষ্টিয়া জুড়ে জাতীয় রাজনীতি সংবাদ
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন জমাদান শেষে হয় গত ২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫ঘটিকায়। মনোনয়ন যাচাই-বাছাই করে  আজ ৪ জানুয়ারি ২০২৫ সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে , কুষ্টিয়াতে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ ইকবাল হোসেন।

উক্ত সভাকক্ষে কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন জমাকারী সকল দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে কোন ঋণখেলাপী ও অন্যান্য অভিযোগ না পাওয়ায় কুষ্টিয়া-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ বেলাল উদ্দীনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করেন  জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, কুষ্টিয়া জনাব মোঃ ইকবাল হোসেন। তিনি প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ জানতে চাইলে কোন অভিযোগ না পাওয়ায় তার মনোনয়ন চূড়ান্ত বলে ঘোষনা দেন।

উল্লেখ্য যে, কুষ্টিয়া-১ আসনে মোট ৮টি মনোনয়নপত্র জমা হলে যাচাই-বাছাই শেষে ২ মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন এবং বাকী ৬টি মনোনয়ন বৈধ বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *